আমি আবু বকর — আসিফ নজরুল। রিভিউ
আওয়ামী রেজিমে শিবির সন্দেহে পিটিয়ে হল থেকে বের করে দেওয়ার অনেক নিউজ আমরা পড়েছি। এই উপন্যাসটিও এমন ই একটি কাহিনী নিয়ে। কাহিনী সংক্ষেপ : ছেলেটির নাম আবু বকর। ছাত্রলীগের (লেখকের ইঙ্গিত অনুসারে ছাত্রলীগ ই) ছেলেরা তাকে শিবির সন্দেহে পিটিয়ে হল থেকে বের করে দেয়। তারপর দীর্ঘদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়। কিন্তু ক্যাম্পাসে আসার সাহস পাচ্ছিল না, অভাবের কারণে মেসেও থাকতে পারছিল না। বাধ্য হয়েই বন্ধু নাহিদের সাথে যোগাযোগ করে। নাহিদ একটি হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। নাহিদের আশ্রয়ে আবু বকর আবার হলে উঠে। তারপর থেকে তার লাইফস্টাইলেও পরিবর্তন আসে। সেও নেতা হয় । এমনকি মজলুম থেকে জালিম হয়ে উঠে । একই কায়দায় ছাত্রদের শিবির সন্দেহে পিটিয়ে হল থেকে বের করে দেয়। প্রকাশ্যে মারামারির নেতৃত্ব দেয়। আওয়ামী রেজিমের আমলে এই বইটি প্রকাশিত হয়। যার জন্য আসিফ নজরুলের প্রশংসা করতে হয়। লেখনি তেমন ভালো লাগেনি। তবে সহজবোধ্য। . বই : আমি আবু বকর লেখক : আসিফ নজরুল প্রথমা প্রকাশন জানুয়ারি ২০২৪ মূল্য ৩৫০৳ পৃষ্ঠা ১৩৪